|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্লেগে রুশ গবেষকের মৃত্যুর খবর ও পাঁচ হাসপাতাল বন্ধের নির্দেশ নিয়ে বিভ্রান্তি

রাশিয়ার সাইবেরিয়ার দূরবর্তী ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সি এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এবং এর জেরে পাঁচটি হাসপাতাল বন্ধ ও শত শত মানুষকে কোয়ারেন্টাইনে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরবর্তীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিয়ে কিছুটা ভিন্ন বার্তা দেওয়া হয়েছে।

শেলেখোভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত দারিয়া শিপিলোভা নামের ওই টেকনিশিয়ান পরীক্ষার সময় জীবন্ত ব্যাকটেরিয়াবাহী একটি টেস্টটিউব দুর্ঘটনবসত ভেঙে ফেলার কারণে অত্যন্ত সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার লক্ষণ নিয়ে তাঁকে শেলেখোভের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। তাঁর সংস্পর্শে আসা দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা এবং জনসমাগম বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তবে ইারকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ এই খবর প্রসঙ্গে জানান যে, রোগীর নমুনা পরীক্ষা করে পেশাগত কাজের সঙ্গে জড়িত কোনো ক্ষতিকর জীবাণু বা প্লেগের অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁর দাবি, এটি মূলত অজানা কারণে হওয়া নিউমোনিয়ার একটি ঘটনা এবং গত ১০ দিনের মধ্যে ওই ইনস্টিটিউটের অন্য কোনো কর্মীর মধ্যে সংরোগের লক্ষণ দেখা যায়নি। রোগীর সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী বুরিয়াতিন অঞ্চলের গভর্নর আলেক্সি সিদভও জানিয়েছিলেন যে, তাঁর অঞ্চলে প্লেগের কোনো প্রাদুর্ভাব নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ফুসফুস-কেন্দ্রিক নিউমোনিক প্লেগ হলো প্লেগের সবচেয়ে মারাত্মক রূপ, যা ২৪ ঘণ্টার মধ্যে লক্ষণ প্রকাশ করতে পারে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এই প্রতিবেদন ঘিরে রুশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকার দাবি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬

1

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

2

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪, নিখোঁজ ৫০ হা

3

রোমাঞ্চকর ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া, বিদায় নিল ইরান

4

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের স্বস্তি, বেসরকারি ও নিম্ন

5

৬০০০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট নিয়ে অফিসিয়ালি

6

পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা, অভিযুক্ত লাইনম

7

বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ: ফ্রান্স-ইরাক লড়াইয়ে ২ ঘণ্ট

8

ডব্লিউসিএলে সাকিব আল হাসানকে মিস করছেন নাসির হোসেন

9

গলফ টুর্নামেন্টে যোগ দিতে আয়ারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেস

10

রাজনীতি নয়, এখন শুধুই ক্রিকেট: ফেসবুক স্ট্যাটাসে খোলাসা করলে

11

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া

12

খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে কঠোর অবস্থানে ইরান, যুক্তরা

13

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল

14

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য

15

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

16

রেফারি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে গণমাধ্যম: লিসান্দ্রো মার

17

রদ্রিকে বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড থেকে বেঁচে গেলেন ওলিসে

18

জার্মানির ম্যাচে হিটলার সদৃশ দর্শক?

19

‘অনেকেই পর্তুগালকে চেনে শুধু রোনালদোর কারণে’

20