|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী নরইস্টার ঝড়ের তাণ্ডব

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ও প্রলয়ঙ্করী ‘নরইস্টার’ ঝড়। প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে বড় বড় ঢেউয়ের আঘাতে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৮১ মাইল বা ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। এর প্রভাবে নিউ ইয়র্কের একটি পার্কিং এলাকায় গাছ ভেঙে পড়ে সরকারি হাউজিং অথরিটির এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সিসহ বিভিন্ন এলাকায় তীব্র জলমগ্নতা ও উপকূলীয় বন্যা দেখা দিয়েছে। এছাড়া বিমান চলাচলেও মারাত্মক বিপর্যয় ঘটেছে; ফ্লাইট ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। উত্তর ক্যারোলিনার উপকূলীয় মহাসড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত মানুষের মাঝে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের বাজারে বড় পরিবর্তন: পাঁচ বছরেই দাম দ্বিগুণ হওয়ার পূ

1

ধানমণ্ডি ও গুলশান লেকের উন্নয়নে বিশেষ বৈঠক: অবৈধ বর্জ্য সংযো

2

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন:

3

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন,

4

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২

5

গাজায় ইসরায়েলি হামলা: পুলিশ সদর দপ্তরে নিহত ৯

6

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন

7

দুই মুসলিম এমপিকে ‘দেশান্তরি’ করার হুমকি ট্রাম্পের: কংগ্রেসে

8

খামেনির শেষ বিদায়: মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

9

আর্জেন্টিনার কৌশলে মেসির স্বপ্নভঙ্গ, ১৯ বছরেই ‘ফুটবলের ষোলোক

10

একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

এক দিনের রোজার ফিদিয়া কত? জেনে নিন ২০২৬ সালের নির্ধারিত হার

12

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু? জেনে নিন বিস্তারি

13

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফ

14

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আ

15

১০ মিনিটের আগেই গোল দিয়ে এগিয়ে গেল মেক্সিকো ২০২৬

16

টানা বর্ষণে স্থবির ঢাকা: জলমগ্ন রাজধানীর রাজপথ ও চরম ভোগান্ত

17

নতুন পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো নতুন জট

18

এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি, কমেছে পা

19

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অ্যাডহক ক

20