|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিবিয়ার গৃহযুদ্ধ অবসানে নতুন কূটনৈতিক চাল: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে পাকিস্তান। লিবিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ অবসানে পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে পাকিস্তান যে মধ্যস্থতা শুরু করেছে, তা এখন বিশ্বজুড়ে কৌতূহলের জন্ম দিয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া যে রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছিল, তার সমাধানে এতদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এবার সেই প্রক্রিয়ায় পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ নতুন মোড় যোগ করেছে।

জানা গেছে, গত বছরের শেষ দিক থেকেই এই নীরব কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। লিবিয়ার উভয় পক্ষই পাকিস্তানের ওপর আস্থা রেখে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিল। এই উদ্যোগে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র তো রয়েছেই, পাশাপাশি সৌদি আরবও নেপথ্যে সহায়তা করছে বলে পাকিস্তানি সূত্রের দাবি। মার্কিন প্রশাসন লিবিয়া সংকটে পাকিস্তানের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনেও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়িয়েছিল।

লিবিয়ার ভূ-রাজনৈতিক জটিলতা নিরসনের অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির রাওয়ালপিন্ডিতে লিবিয়ার সামরিক নেতা সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের পরই সাদ্দাম হাফতার ওয়াশিংটন সফর করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন, যা ইঙ্গিত দেয় যে লিবিয়ার অখণ্ডতা রক্ষায় পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একটি সমন্বিত কৌশল নিয়ে এগোচ্ছে। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর পাশাপাশি পশ্চিমাঞ্চলভিত্তিক জাতীয় ঐক্য সরকার (জিএনইউ)-এর সঙ্গেও সরাসরি আলোচনার পথ প্রশস্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু লিবিয়ার গৃহযুদ্ধ অবসানের জন্যই নয়, বরং পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধির জন্যও একটি বড় মাইলফলক হতে পারে। জিএনইউ-এর অন্যতম সমর্থক দেশ কাতার ও তুরস্কও পাকিস্তানকে এই প্রক্রিয়ায় এগিয়ে আসতে উৎসাহিত করেছে। যদিও লিবিয়ার ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে, তবুও পাকিস্তান এবং লিবিয়ার মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ বিমানের লেনদেনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে সব মিলিয়ে, পাকিস্তানের এই নতুন কূটনৈতিক তৎপরতা লিবিয়ায় স্থায়ী শান্তির পথ সুগম করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালের ভোগ কড়ায় রেকর্ড সর্বনিম্ন ৩৭ শতাংশে নামল জাপানের খাদ্য

1

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

2

মহাকাশে এআইচালিত দুটি রিমোট সেন্সিং উপগ্রহ পাঠাল চীন

3

লক্ষ্মীপুরের উপকূলীয় জনপদে ধারণকৃত ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচ

4

ব্রাজিলে মুসলমানদের ইতিহাস: সংগ্রাম, আত্মত্যাগ ও বর্তমান সাফ

5

পুরোনো এসএসডির আয়ু বাড়াতে চান? খেয়াল রাখুন ৫টি বিষয়

6

ইরানি হামলার প্রেক্ষিতে বাহরাইনে জরুরি সতর্কতা জারি

7

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে যুক্ত করতে রাজি হয়নি সৌদি আ

8

আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে খেলতে পারো: মিরাজকে গিলক্রিস্ট

9

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০

11

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনাল: এআই-এর পূর্বাভাসে এগিয়ে স্পেন

12

জনআস্থার রাজনীতি: সস্তা জনপ্রিয়তার ঊর্ধ্বে মানুষের কল্যাণ

13

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ

14

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

15

সাতক্ষীরায় সরকারি খালের দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের

16

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা রোববার

17

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

18

ঈদে যানজট রোধে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশ

19

মাঠে ফিরে জোড়া গোল ও পোকার উদযাপনে সমালোচকদের জবাব দিলেন নেই

20