হংকং, চীন দলের জাপান সফর ২০২৬-এর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ স্বাগতিক জাপানের মুখোমুখি হয়েছে সফরকারিরা। কান্টোর সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জাপান দল।
ম্যাচের শুরুতে হংকংয়ের পক্ষে বোলিং আক্রমণ শুরু করেন আনাস খান। ইনিংসের প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে জাপান। তবে ওভারের শেষ বলে নাসরুল্লা রানার বলে সাজঘরে ফিরে যান ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক; তিনি ১০ বলে ১২ রান করেন (১টি চার ও ১টি ছক্কার সাহায্যে)। বর্তমানে ক্রিজে রয়েছেন রেও সাকুরানো থমাস।
উভয় দলের একাদশ:
জাপান (প্লেয়িং একাদশ): লাচলান ইয়ামামোতো-লেক, রেও সাকুরানো থমাস, কেন্দেল ফ্লেমিং (অধিনায়ক), বেঞ্জামিন ইটো ডেভিস, চার্লি হারা-হিনজে, ইব্রাহিম তাকাহাশি, অলেস্টার ফ্লেমিং, ওয়াতারু মিয়াউচি (উইকেটরক্ষক), ডেকান সুজুকি, মাকোটো তানিয়ামা ও শোমা স্লেটার।
হংকং, চীন (প্লেয়িং একাদশ): নিজাকাত খান, আনশুমান রাথ, বাবর হায়াত, শিব মাথুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আনাস খান, এহসান খান, মোহাম্মদ গজানফার, হাসান খান মোহাম্মদ ও নাসরুল্লা রানা।
মন্তব্য করুন