|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন: আরামকো সিইও

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের। মঙ্গলবার (৪ আগস্ট) কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের পর আল আরাবিয়া বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আমিন নাসের জানান, সংকট শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে ২৬০ কোটিরও বেশি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। এই সংকটের প্রভাব শুধু বৈশ্বিক জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হলেও আরামকোর বিস্তৃত অবকাঠামো, আরব উপসাগর ও লোহিত সাগরের বাইরে একাধিক বিকল্প রপ্তানি রুট এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এদিকে, প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আরামকোর নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পরিবহন করতে হলেও অপরিশোধিত তেল ও জ্বালানির উচ্চমূল্যের সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি। গত ৩০ জুন শেষ হওয়া তিন মাসে আরামকোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর একই সময়ে ছিল ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

1

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

2

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

3

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করল মিসর, নিন্দা জান

4

নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যায় একমাত্র আসামির মৃত্যুদ

5

বিয়েবাড়িতে প্রেমিকার হানা ও বিয়ে ভেঙে যাওয়ায় বরের বাবার আত্ম

6

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা

7

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার নকআউট সূচি ও ফাইনাল পর্যন্ত সম্ভ

8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুন্সীগঞ্জে জামায়াতের দুই রুকন বহিষ

9

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

10

দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে: বন্যা পরিস্থিতির সর্বশেষ আ

11

রাজনীতিতে কি যোগ দিচ্ছেন ককরোচ পার্টির নেতারা? যা বললেন শীর্

12

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জয়জয়কার: নকআউটের পথে ছয় কোচ

13

রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা: কারাগারে পাঠানো হলো আহত দ

14

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বা

15

ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহম

16

আবারও ইরানের ‘রেজিম চেঞ্জ’-এর কথা ভাবছেন নেতানিয়াহু: বিশ্লে

17

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

18

আগস্টে টানা চার দিনের ছুটি থেকে বাদ পড়ছেন জরুরি ও জনসেবামূলক

19

এনডিএম থেকে মোমিনুল আমিনের পদত্যাগ: দলটির শীর্ষ দুই পদই এখন

20