|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামলার আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার ঠিক আগমুহূর্তে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে আসন্ন বড় বিপদের বিষয়ে সরাসরি সতর্ক করেছিলেন মিশরের তৎকালীন গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করা হয়েছে। কায়রোর পক্ষ থেকে এমন সতর্কতা বারবার দেওয়া হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তা পুরোপুরি এড়িয়ে গিয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের জুনে গাজার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রথমবার ইসরাইলকে সতর্ক করেছিল মিশর। এরপর সেপ্টেম্বরে আব্বাস কামেল নিজে ইসরাইল সফর করে পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। এমনকি হামলার ঠিক ৪৮ ঘণ্টা আগেও তেল আবিবকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবারই ইসরাইলি কর্মকর্তারা সেই সতর্কতাকে গুরুত্ব না দিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছিলেন। যদিও এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে হামলার আগে মিশরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে তাঁর কোনো কথাই হয়নি। শুধু মিশর নয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও একইভাবে নেতানিয়াহুকে বড় ধরনের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো দক্ষিণ আ

1

সার সংকট নিয়ে উত্তপ্ত কুড়িগ্রাম

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: নতুন দর জানালো বাজুস

3

১৬ আগস্ট বিএনপির প্রথম ছয় মাস পূর্ণ: বড় রদবদলের মুখে মন্ত্রি

4

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম ‘ফিমেল জিমনেশিয

5

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ

6

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল ভি

7

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক

8

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

9

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, সাধারণ সম্পা

10

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা প

11

বরিশালে বালুর বস্তার ভেতর বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরি

12

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার রুমিন

13

আমার ক্ষমতার সীমা নেই': ট্রাম্প

14

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না, ঢাকা ছেড়ে অন্য শহরে চলে যাওয়ার

15

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

16

জাকার্তায় কড়া নিরাপত্তায় রয়েছে মালয়েশিয়া ফুটবল দল

17

আজ বিশ্ব বাবা দিবস

18

কাকলী র‍্যাম্পের নিচে থইথই পানি: সতর্কবার্তা দিল ট্রাফিক পুল

19

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় পারেদেস-মোল

20