|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের চমক: নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন সোহম শাহ

বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ‘তুম্বাড ২’-এ যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১৪ জুলাই) সিনেমাটির অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে আলিয়ার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সোহম শাহ লিখেছেন, ‘নতুন একটি অধ্যায়ের সূচনা। তুম্বাড ২-এ স্বাগতম, আলিয়া ভাট। দেখা হবে প্রেক্ষাগৃহে।’

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বাড’ তার অনন্য গল্প, পৌরাণিক আবহ এবং রহস্যময় নির্মাণের কারণে সমালোচক ও দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তির জন্য দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিছুদিন আগেই নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে। সিনেমাটির রহস্যময় আবহের ইঙ্গিত দিয়ে নির্মাতা সোহম শাহ জানিয়েছিলেন যে, প্রথম সিনেমার মতোই এবারের গল্পেও লোভ ও পৌরাণিক রহস্যের গভীরতা বজায় রাখা হয়েছে।

‘তুম্বাড ২’ পরিচালনা করছেন আদেশ প্রসাদ। সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আলিয়া ভাট ও সোহম শাহ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর। আলিয়া ভাটের মতো শক্তিশালী অভিনেত্রীর অন্তর্ভুক্তি ‘তুম্বাড ২’-এর প্রতি দর্শকদের কৌতূহল ও প্রত্যাশা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নতুন এই অধ্যায়ে আলিয়া কোন ধরণের চরিত্রে ধরা দেবেন, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্র

1

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু নিয়ে চুক্তির কাছাকাছি ইরা

2

প্রিমিয়ার লিগে আর্সেনালের দুর্দান্ত শুরু, জয়ের পর যা বললেন আ

3

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মে

4

পাওয়ার হিটিংয়ে দক্ষ হতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে পাকিস্তানি ক্

5

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টে

6

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

7

খারগ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি শুরু

8

গ্র্যান্ড থেফট অটো ৬: রকেরস্টারের ২৬ মিনিটের প্রিভিউ থেকে যা

9

সারাদেশে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়

10

বিমান ও পর্যটন খাতকে নতুন করে সাজানোর লক্ষ্যে মন্ত্রিসভায় প

11

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

12

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হু

13

আইডিআরএর উদ্যোগে ৭ বিমা কোম্পানির ১৪ কোটি টাকার বেশি দাবি পর

14

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠা

15

ফুটবল বিশ্বকাপ ২০২৬: শেষ ষোলোর পূর্ণাঙ্গ সময়সূচি ও লড়াই

16

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

17

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

18

কক্সবাজার সৈকতে মৃত্যুফাঁদ: ১৮ বছরে প্রাণ হারিয়েছে ১৩১ পর্যট

19

পুরোনো এসএসডির আয়ু বাড়াতে চান? খেয়াল রাখুন ৫টি বিষয়

20