মানিকগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার (তিন খুন) মামলায় ২৪ আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।...…
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল ইসলাম মাইসাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মুন্সির বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল থেকে অভিযুক্ত সুজনকে আটক করেছে পুলিশ।...…
গাজীপুরের কাশিমপুর সারাবো সংলগ্ন তালতলা এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।...…
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসা থেকে কাজের কথা বলে বের হওয়ার তিন দিন পর পুকুর থেকে হৃদয় হোসেন (২৭) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণ টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দা এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন।...…
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।...…
বিক্ষোভের মুখে স্তব্ধ হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে একাধিক স্থানে বিভক্ত হয়ে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করলে দেখা দেয় তীব্র অচলাবস্থা। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।...…