|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান

লক্ষ্মীপুরের কমলনগরে আট বছর বয়সি শিশু আব্দুর রহমান পবিত্র কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। ৩০ পারা কুরআনুল কারিম মুখস্থ করতে তার এক বছরেরও কম সময় লেগেছে। কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছোট ছেলে আব্দুর রহমান হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগের ছাত্র। বাবার স্বপ্ন পূরণ করতে সে এই অসামান্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে।

মাদ্রাসা ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রহমান চলতি বছরের জানুয়ারি মাসে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে সে অন্য একটি মাদ্রাসায় ছয় মাসের মতো অধ্যয়ন করে ১৫ পারা কুরআন মুখস্থ করেছিল। পরবর্তীতে তাকে এই মাদ্রাসায় ভর্তি করা হলে সে বাকি ১৫ পারা সম্পন্ন করে। সবমিলিয়ে এক বছরেরও কম সময়ে সে পুরো কোরআনের হাফেজ হয়। তার এই সাফল্যে বাবা আবুল কালাম অত্যন্ত আনন্দিত। তিনি জানান, তার দুই ছেলের মধ্যে বড় জন সাধারণ লাইনে পড়লেও ছোট ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন আজ পূরণ হয়েছে।

আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, তাদের মাদ্রাসার এই ছাত্র অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশ্রমী। এত অল্প বয়সে আব্দুর রহমানের হাফেজ হওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। তার এই সফলতার জন্য শিক্ষক ও পরিবারের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে সে ভবিষ্যতে একজন বড় আলেম ও ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির খেদমত করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’

1

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির চক্র তিন মাসে নামিয়ে আনার প্রস

2

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৩

3

অবশেষে এক ফ্রেমে দেখা হলো আয়মান সাদিক ও সাদিয়া আয়মানের

4

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি টুথপেস্টে মিলল ক্ষতিকর মা

5

জাতিসংঘ সফর শেষ করে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন

6

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

7

দুই মন্ত্রীর অনুসারীদের দ্বন্দ্বে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

8

‘কখনো চাই না, আমার ছেলে গম্ভীরাকে পেশা হিসেবে নিক’

9

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

10

রাস্তায় চলার পথে মুমিনের শিষ্টাচার: রাসুলুল্লাহর (সা.) সুন্ন

11

রিয়াল মাদ্রিদ ছেড়ে কি আর্সেনালে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র? জান

12

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধ

13

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

14

গরুর মাংস পছন্দের কথা বলে বিতর্কে টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্

15

এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

16

ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ভয়াব

17

পাবনার ৩ বিএনপি নেতা বহিষ্কার: সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগে

18

সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত

19

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

20