|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে: যুবদল সভাপতি

বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন তাদের বেয়াদব আখ্যা দিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তাদের শায়েস্তা করার জন্য মাঠে থাকার কোনো প্রয়োজন নেই, দেশের জনগণই তাদের যথাযথ জবাব দেবে।

শনিবার (১ আগস্ট) বিকালে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে। এসব বেয়াদবদের জনগণ ইতিমধ্যে বয়কট করেছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে মুন্না বলেন, স্রোতের মধ্যে গাঁ ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই আন্দোলনে যুবদলের প্রতিটি ইউনিট সর্বশক্তি দিয়ে ছাত্র আন্দোলনের পাশে ছিল। আগামী দিনেও সৃজনশীল রাজনীতির মাধ্যমে দেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় দেওয়ায় মুসলিম বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি: ভারতে চাঞ্চ

1

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধা

2

ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে শিকাগো ফায়ারে অভিষেক হচ্ছে

3

Lionel Messi Emotional Goal After Father Death Inter Miami D

4

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলা ও উত্তেজনার

5

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প

6

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

7

জার্মানির গাড়ির বাজারে চীনা ও বিদেশি নির্মাতাদের দাপট: বৈদ্য

8

তুলা রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬ - বিচক্ষণতার সঙ্গে স

9

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরক

10

তীব্র আর্থিক সংকটে বেক্সিমকো গ্রুপ: কারখানা বন্ধ ও বেতন বকেয়

11

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

12

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিনে ভারতের সংগ্র

13

বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

14

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে ইরান যুদ্ধ: আব্বা

15

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিক

16

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

17

শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দল ঘোষণা: নতুন মুখ জয়িতা, ফ

18

ভৈরবে সম্পত্তির বিরোধে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

19

আইসিসির আগস্ট মাসসেরা দিনুশা

20