দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর

০ শেয়ার
গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর

গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক পরিবর্তন করে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং শহরের বিভিন্ন স্থাপনায় নামফলক পরিবর্তনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী শহরের আশপাশে জড়ো হতে থাকেন এবং দুপুরের দিকে শহরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
  • ঘটনাস্থল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে একদল নেতাকর্মী গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং সেখানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেন।


গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং শহরের বিভিন্ন স্থাপনায় নামফলক পরিবর্তনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী শহরের আশপাশে জড়ো হতে থাকেন এবং দুপুরের দিকে শহরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনাস্থল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে একদল নেতাকর্মী গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং সেখানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয় বলে জানা গেছে।

বিক্ষোভের একপর্যায়ে নেতাকর্মীরা গোপালগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে এসে কলেজের নামফলকটি ভেঙে ফেলেন এবং সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। এরপর কলেজের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। অপরদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভারতের জোড়া অভিষেক

2

বক্স অফিসে জমে উঠেছে ‘ককটেল ২’

3

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তথ্য উপদেষ্টার

4

ইয়েমেনে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মিসর: হুথিদের বিরুদ্ধে স্থল অভিযানে কি জড়াবে কায়রো?

5

হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত, সড়ক অবরোধ

6

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

7

১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও অনাগত সন্তানকে হারালেন ইউসুফ

8

অভিনেত্রী রাইমা শিমু হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর সেই রহস্যের পেছনের সত্যতা

9

টঙ্গীতে চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

10

মারা গেলেন ‘গজনী’ ও ‘লগান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত