দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

০ শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন শিবগঞ্জের একই ইউনিয়নের বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জের একই ইউনিয়নের বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। পেশায় তারা দুজনই ট্রাকশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানসাটে ট্রাকের শ্রমিকের কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন তারা। পথিমধ্যে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে ওই পথে যাতায়াতকারী স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন যেসব বোলার

2

পা ভেঙে ক্যারিয়ার ঝুঁকিতে কোনে

3

মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাক, যাত্রীর মৃত্যু

4

প্রশাসনিক পুনর্বিন্যাস: নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন পেল নিকার

5

বাণিজ্যিক পোলট্রি খামারে দ্রুত বাড়ছে ক্যাম্পাইলোব্যাক্টার ব্যাকটেরিয়ার বিস্তার,

6

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

7

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার হিসাব-নিকাশ

8

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

9

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

10

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বিসিবি