অবৈধভাবে তেল বিক্রির অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে সহায়তা করার অভিযোগে ইরানি শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে নেওয়া এ পদক্ষেপে আইআরজিসির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা ও মাহান এয়ারের প্রধানের ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ।