দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার

০ শেয়ার
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেপ্তার

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন বাবলুকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাঁকে ঢাকা থেকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে চালান দেওয়া হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন বাবলুকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
  • পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সড়কপথে তাঁকে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসে।
  • রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, মোসাদ্দেক হোসেন বাবলু থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।


থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন বাবলুকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সড়কপথে তাঁকে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, মোসাদ্দেক হোসেন বাবলু থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশের একটি দল তাঁকে ঢাকা থেকে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় আদালতে চার্জশিট দেওয়া হয়েছে এবং বাকি দুটি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে চালান দেওয়া হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বসুন্ধরা স্কুলে বিআরটিএর সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

2

কাঁচপুরে গ্যাস লিকেজে একই পরিবারের দগ্ধ ৪, সবাই আইসিইউতে

3

মাহিন্দ্রা থারের চাকা চুরি করে গ্রেপ্তার ২৩ বছরের যুবক

4

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

5

মুমিনুলের দারুণ ফিফটি: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

6

হরমুজ প্রণালিতে সমঝোতার আশা জাগলেও পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

7

ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে শিকাগো ফায়ারে অভিষেক হচ্ছে রবার্ট লেভানদোভস্কির

8

সমালোচকদের কড়া জবাব দিলেন পেসার আর্শদীপের প্রেমিকা সামরিন

9

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে ৮ সেনা ও ৩ বেসামরিক নাগরিক নিহত

10

সড়ক নিরাপত্তায় বিশেষায়িত পুলিশ বিভাগ প্রয়োজন: সড়ক পরিবহনমন্ত্রী