|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বসুন্ধরা স্কুলে বিআরটিএর সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সড়ক ব্যবহারের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান লাভ করে।

কর্মশালায় নিরাপদে রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী ও চালকদের নিজ নিজ দায়িত্বের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, কেবল চালক কিংবা আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়; বরং পথচারী ও যাত্রীদেরও সড়ক ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। নিরাপদ সড়ক গঠনে পর পর শ্রদ্ধাবোধ, আধুনিক সড়কের নকশা ও ট্রাফিক আইনের যথাযথ অনুশীলনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন রোড সেফটি এলায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিবহন বিশ্লেষক পার্থ সারথি দাস, গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন, বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তন্ময় কুমার ধর এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বক্তারা আশা প্রকাশ করেন যে, আজকের সচেতন শিক্ষার্থীরাই পরিবার ও সমাজের মাঝে নিরাপদ সড়কের বার্তা ছড়িয়ে দিয়ে আগামী দিনে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলে গ্যালান্টসের বিপক্ষে জাফনা কিংসের রোমাঞ্চকর লড়াই, জয় পেল

1

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ভারতীয় শেয়ারবাজারে বড় পতন

2

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন

3

শহীদ মায়ের আর্তনাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী তার

4

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

5

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

6

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকতে ভারতীয় হাইকমিশনের জ

7

উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ নারী গ্রেফতার

8

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা

9

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার

10

জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

11

ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা: লক্ষ্য ‘স্মার্ট

12

ঢাকায় বসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬: ট্রিলিয়ন ডলার অর্

13

কারাগারে অভিনেতা জাহের আলভী

14

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

15

Portugal vs Uzbekistan Prediction: ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল ও

16

ইউরোপিয়ান ফুটবল ট্রান্সফার উইন্ডো লাইভ

17

ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন ২০ বছর

18

লাওস বনাম ফিলিপাইন: এএসইএন কাপের রোমাঞ্চকর ম্যাচে ১-১ ড্রয়ের

19

খিলক্ষেত ও মুগদা থানার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সু

20