দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গায় জিকে খালের ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

০ শেয়ার
আলমডাঙ্গায় জিকে খালের ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি প্রায় দুই বছর আগে ভেঙে পড়ায় ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

সংক্ষেপে মূল তথ্য
  • চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে পড়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
  • ফলে এলাকার অন্তত ১৫ গ্রামের প্রায় হাজার হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের ওপর পানি উন্নয়ন বোর্ড এই ব্রিজটি নির্মাণ করে।


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে পড়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। ফলে এলাকার অন্তত ১৫ গ্রামের প্রায় হাজার হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের ওপর পানি উন্নয়ন বোর্ড এই ব্রিজটি নির্মাণ করে। নির্মাণের পর থেকেই সোনাতনপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল এটি। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে এটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ার একপর্যায়ে ২০২৪ সালের জুন মাসে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর থেকে প্রায় দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

ব্রিজটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ১৫ গ্রামের সাধারণ মানুষ। জেলা ও উপজেলা শহরে যাতায়াতের জন্য এখন তাদের বিকল্প পথে অতিরিক্ত ২ থেকে ৩ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে, যার ফলে সময় ও অর্থ উভয়ই বেশি অপচয় হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ব্রিজটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হওয়ার পরও জীবিকার তাগিদে মানুষ বাধ্য হয়ে এর ওপর দিয়েই চলাচল করছে। ভ্যানসহ বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আরেক বাসিন্দা ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকলেও জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা অজিবার জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় ১২০টি ছোট যানবাহন চলাচল করে এবং ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে ভ্যান বা আলমসাধু চালকেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ জানান, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে এটি মেরামতের ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়া আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

দীর্ঘদিন ধরে ভেঙে থাকা এই ব্রিজটি আগামী অর্থবছরের বরাদ্দের দীর্ঘসূত্রিতায় না রেখে জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পাবনা মানসিক হাসপাতালে রোগীর মারামারি, নিহত ১

2

যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, ভেনেজুয়েলার মতো সহজে হার মানবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

3

তানজিদের ফিফটিতে স্বস্তি, ৯১ রানে লাঞ্চে গেল বাংলাদেশ

4

কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার: কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগ

5

দেশে গ্যাস ও জ্বালানির উৎপাদন না বাড়ালে স্থায়ী সমাধান আসবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

6

এবার কুর্দি অঞ্চলে ইরানের হামলা: মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ১৯তম দফার আক্রমণ

7

অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলে শরীরের যেসব ক্ষতি হয়

8

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ভয়ংকর বিস্তার

9

যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার ধ্বংস করল ইরান

10

ইউনিসেফ নির্বাহী পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক