দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের চালকসহ নিহত ৩

০ শেয়ার
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের চালকসহ নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের সজোরে ধাক্কা লাগার ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন, ডাক বিভাগের কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)।


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের সজোরে ধাক্কা লাগার ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডাক বিভাগের কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)। তাঁদের মধ্যে জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে, মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পাথরবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় ও পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন তিনজনকেই মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের: ‘আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না’

2

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

3

ইসরায়েলের পরবর্তী নির্বাচন ২৭ অক্টোবর: আবারও মাঠে নামছেন বেনিয়ামিন নেতানিয়াহু

4

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

5

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

দুই দশকের সংসদীয় যাত্রার ইতি: বিদায় নিচ্ছেন নর্থ ওয়েলসের লিন নেগল

7

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

8

অক্টোবরের শুরুতেই মৌসুমি বায়ুর বিদায়: শীত কি তবে দ্রুতই আসছে?

9

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ ও ক্রিকেট সূচি ২০২৬: ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

10

সাফের আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা