কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার চান্দিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার ও শনিবার (৬ ও ৭ নভেম্বর) রাতে চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন,গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন রেদোয়ান (৪২), মাইজখার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আলী হোসেন (৪৭), কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিজুর রহমান (৪৭), চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (৪২) এবং এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে আটক করে। পরবর্তীতে পূর্বে দায়ের করা বিভিন্ন সহিংসতা সংক্রান্ত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নামে মামলা নির্দেশ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রোববার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।