|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে গাজার আদলে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। আগামী মাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় ইসরাইল যেভাবে সামরিক অভিযান চালিয়েছে, পশ্চিম তীরেও ঠিক একই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সীমিত স্বায়ত্তশাসন পরিচালনাকারী কর্তৃপক্ষকে (পিএ) সম্পূর্ণরূপে বিলুপ্ত করার দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

স্মোটরিচের এই উসকানিমূলক মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কোত’ উপলক্ষে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের বিভিন্ন পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। রামাল্লাসহ বিভিন্ন ফিলিস্তিনি শহর ও গ্রামের প্রবেশপথে সামরিক চেকপোস্ট বসিয়ে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং ওই ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অন্যতম প্রধান সমর্থক হিসেবে পরিচিত স্মোটরিচ তার নির্বাচনী প্রচারণায় এই কঠোর অবস্থান তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয

1

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পর

2

নবম পে স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ও ভাতা কাঠা

3

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

4

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

5

পরীক্ষা নয়, এবারও এসএসসির ফলের ভিত্তিতে একাদশে ভর্তি

6

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিন

7

প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

8

নতুন সামরিক কৌশলে যুদ্ধের নতুন অধ্যায়ে নামার হুঁশিয়ারি ইরানে

9

শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা

10

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্র

11

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

12

ইরান যুদ্ধ: রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

13

বরুণ ধাওয়ানের পরিবার ও আন্ডারওয়ার্ল্ড হুমকির স্মৃতি ২০২৬ |

14

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নে

15

ইতিহাসের পদধ্বনি ও এক নতুন মহাকাব্য: আর্জেন্টিনা-ইংল্যান্ড স

16

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পালটা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্

17

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

18

জিটিএ ৬-এর প্রি-অর্ডার ডেট ও কভার আর্ট প্রকাশ

19

আমেরিকান ফুটবলে শেবয়গান নর্থের বড় জয়: সাউথকে হারাল ৩৮-১২ ব্

20