দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

০ শেয়ার
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩
ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। একদিনে নতুন ভর্তি ১৩৭৩ জন, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে।

সংক্ষেপে মূল তথ্য
  • ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা।
  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন।
  • একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।

ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন ৭ জন নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৪ জনে। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৭৮৮ জন ও নারী ৫৮৫ জন।

বরিশালে সবচেয়ে বেশি রোগী

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ৩২০ জন, চট্টগ্রামে ২২৫, খুলনায় ১৫৫, ময়মনসিংহে ১১১, রাজশাহীতে ৪৫, রংপুরে ২৮ ও সিলেটে ১০ জন। রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন ও উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৯৭০ জন।

পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বরে ভর্তি ছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন ও মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৩৭০ জন, মৃত্যু হয়েছে ১১৯ জনের। চিকিৎসকরা জ্বর হলে উপেক্ষা না করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জ্বালানির দাম বৃদ্ধি ও এডিবির পূর্বাভাস: বড় চ্যালেন্জে তারেক রহমান সরকার

2

ফাইল ডাউনলোডের ঝামেলা কমাবে ক্রোমের নতুন ফিচার

3

ডেঙ্গু প্রতিরোধে জোরদার অভিযান

4

সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি: অর্থনীতিবিদদের মূল্যায়ন ও চ্যালেঞ্জ

5

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস সচল, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

6

১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও অনাগত সন্তানকে হারালেন ইউসুফ

7

বাংলা কিউআর জনপ্রিয় করতে বাধা কী এবং করণীয় কী?

8

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় টানা তৃতীয় দিনে কমল তেলের দাম

9

আসিয়ান হুন্দাই কাপ: তিমুর-লেস্তেকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্যে কম্বোডিয়া

10

মিরপুরে নিজ বাসায় গৃহবধূ গুলিবিদ্ধ, স্বামীসহ তিনজন গ্রেপ্তার