|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্ড বিতরণে ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষে একদিনের সফরে নিজ জেলা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। সরকার গঠনের পর এটিই তার প্রথম ফেনী সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, আজকের এই সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের মতো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে একনেকে অনুমোদিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং দুপুরের খাবার ও বিরতি শেষে বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিদর্শনে 'না', যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

1

তারেক রহমানের সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের মাইলফলক

2

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের

3

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার

4

শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের সাক্ষাতের ব্যবস্

5

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার বিসিএস কর্মকর্তাদের নিয়োগ: আ

6

চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

7

আঞ্চলিক স্থিতিশীলতায় ইরাকের সংলাপে গুরুত্ব দিলেন ইরানের পররা

8

মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ৮৬, তাসকিনের ক্যামিওতে অস্ট্রেলিয়

9

জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ: শক্তিশালী দল নিয়ে ঘুরে দাঁ

10

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে হ্যারি কেইনের ৬

11

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন যেসব বোল

12

ঢাকায় এলিভেটেড মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসিএ ও ব

13

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডা

14

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

15

সান্তোসকে হারিয়ে বড় জয় পালমেইরাসের

16

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

17

রোনালদো-জেসুসের বৈঠক, পর্তুগাল দলে কাটল অস্বস্তি

18

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ

19

South Korea vs Czechia 2026 ম্যাচ একাদশ ও প্রেডিকশন ২০২৬

20