|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ১৪ জনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

ভারতের দক্ষিণাঞ্চলে অব্যাহত ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মূলত কেরালা এবং সংলগ্ন কর্নাটক রাজ্যেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে।

কেরালা রাজ্য সরকারের এক মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রোববার (২ আগস্ট) পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য প্রায় ২৭৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাতিসান সোমবার (৩ আগস্ট) জেলা কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা করার কথা জানিয়েছেন। এর আগে রোববার থেকেই বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কেরালার কিছু কিছু এলাকায় তীব্র বাতাস ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। লাগাতার এই দুর্যোগের কারণে রাজ্যটির বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের একটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

অন্যদিকে কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকের উত্তরাঞ্চলে অতি বৃষ্টির কারণে একটি ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। গত শনিবার ঘটা ওই ভূমিধসে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানসহ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন

1

প্রেসিডেন্ট পদে লড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন

2

শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা বাড়াচ্ছে ভিয়েতনাম ও ব্রুনা

3

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

4

অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ৬ দিনে এলো ৮,৫৪৩ ক

5

থাইল্যান্ডের বন্দরে মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের মরিচা ধরা

6

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য: নিরাপত্তা বলয়ে ইরান

7

বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী তা

8

জান্নাতের টিকিট বিক্রি করিনি: জামায়াত আমির

9

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ত

10

জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস, মধ্যপ্রাচ্য

11

বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কর্মকর্তা ন

12

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে

13

ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় নওশাবা, ব্যস্ত মঞ্চ ও সমাজসেব

14

সিনেমার প্লেব্যাকে এক অনন্ত অধ্যায়: কিংবদন্তি কণ্ঠশিল্পী সা

15

অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলে শরীরের যেসব ক্ষতি হয়

16

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি: রেশনিং ব্

17

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশ

18

ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদার: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

19

লোক হাসানো সিদ্ধান্ত! অন্টারিও হ্রদের নাম বদলে 'লেক আমেরিকা

20