|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার্কিট হাউসে উইপোকার উপদ্রব: কক্ষ ত্যাগ করলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত ভিআইপি কক্ষজুড়ে উইপোকার মারাত্মক উপদ্রব দেখে রাগে ও ক্ষোভে সেখানে রাত্রিযাপন না করে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে, যা শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান জানান, শনিবার নির্ধারিত লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গিয়ে দেখতে পান যে পুরো কক্ষ, আসবাবপত্র এবং বিছানার কম্বলেও উইপোকা কিলবিল করছে। তাৎক্ষণিকভাবে তিনি কক্ষ পরিবর্তনের নির্দেশ দিয়ে একটি কম্বল চান, কিন্তু দায়িত্বে থাকা কর্মচারীরা কোনো ব্যবস্থা নিতে পারেননি। এরপর তাঁর এপিএস বিষয়টি কুমিল্লার এনডিসিকে মুঠোফোনে অবহিত করলেও কোনো সুরাহা না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র চলে যান।

এদিকে সার্কিট হাউসের কক্ষের উইপোকার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জেলা প্রশাসনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দাবি করেছেন যে অন্য কক্ষ খালি থাকলেও চাবি আনতে সামান্য দেরি হওয়ায় তিনি চলে গেছেন। তবে ভিআইপি মানের এই আধুনিক ভবনে সরকারি জনবল ও দেখভালের দায়িত্বে নিয়োজিত লোকজন থাকার পরও এ ধরনের অব্যবস্থাপনা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’!

1

ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকি সশ

2

স্মার্টফোনের কভারে তেজপাতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ট্

3

অভিনেতা রাহুলের মৃত্যুতে কেকেআরের শোকবার্তা: টালিপাড়ায় বিষ

4

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

5

দেশের ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রত

6

গ্লাসগোর দেয়াল, নদী আর স্টেডিয়ামের মাঝে কমনওয়েলথ গেমসের ন

7

বুলবুলের বোর্ড বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্

8

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামী গ্রেফতার

9

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডে

10

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রত

11

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নে ই

12

জার্মান ক্লাব আসেনের বিপক্ষে ইন্টার মিলানের ১৬-০ গোলের বিশাল

13

শিক্ষা সচল রাখতে অভিভাবক ও শিক্ষকদের মতামত নেবে সরকার: ববি হ

14

হাসপাতালে চিকিৎসাধীন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, কে

15

ডলারের দুর্বলতা ও হরমুজ প্রণালির উত্তেজনায় আন্তর্জাতিক বাজার

16

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

17

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

18

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তান,

19

যবিপ্রবিতে ড্রোন দিয়ে সার প্রয়োগের প্রদর্শনী: কৃষিতে আধুনিক

20