|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্ব

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর,

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো বিদেশি কূটনীতিক হিসেবে ঢাকার নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বহুমাত্রিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানানোর পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশি হজযাত্রীদের ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক করা। বিশেষ করে মিনায় হাজিদের জন্য শৌচাগার ও গোসলখানা সহ অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটানোর অনুরোধ জানালে সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া বর্তমানে সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লাখ বাংলাদেশি শ্রমিকের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অধিক হারে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার জন্য সৌদি প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা শেষে রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতকে মাধ্যমে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস রয়েছে মাঝারি অবস্থায়

1

হাসপাতালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, রোগী পলাতক

2

রিয়াল মাদ্রিদ ছেড়ে কি আর্সেনালে যাচ্ছেন ভিনিসিউস জুনিয়র? জান

3

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

4

দল মনে করলে তাকেও একটা দায়িত্ব দেওয়া উচিত: অ্যাডভোকেট ফজলু

5

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

6

মৃত ব্যক্তির পুনরায় বিবাহ রেজিস্ট্রেশন: গাইবান্ধার চাঞ্চল্য

7

সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল

8

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করল মিসর, নিন্দা জান

9

৩৫ হাজার কোটির অভিযোগ, আড়াই হাজারের হদিস, নজরুলের টাকা ৪ দে

10

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি ব

11

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

12

বিশ্বকাপে কি দেখা হবে মেসি-রোনালদোর?

13

বড়লেখায় অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

14

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা

15

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় ডিএমপির বিধিনিষেধ

16

ইয়ামালের বাবা কেন ছেলের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাননি?

17

সেমিফাইনালের আনন্দে আত্মহারা হবেন না, ভক্তদের সতর্কবার্তা স্

18

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতু

19

জলাবদ্ধতায় জনদুর্ভোগ: জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধ

20