|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সোমবার (১০ আগস্ট) তার এক সহযোগী ও প্রেস সচিব তুনকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, তাকে দুই দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ তার বিবৃতিতে জানান যে, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি বিশেষ দল আনোয়ার ইব্রাহিমের বিভিন্ন মেডিকেল পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কী ধরনের চিকিৎসা বা পরীক্ষা করা হচ্ছে, সে বিষয়ে অফিশিয়ালি বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য এবং তিনি যেন দ্রুত স্বাভাবিক রাষ্ট্রীয় দায়িত্বে ফিরে আসতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে সোমবার ৭৯ বছর বয়সে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সাল থেকে তিনি অত্যন্ত সফলভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার এই স্বাস্থ্য পরীক্ষার খবরে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তার 'প্রিয় ভাই' আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও নির্বিঘ্ন সুস্থতা কামনা করেছেন।

এর আগে আনোয়ার ইব্রাহিমের কাঁধ ও পিঠের ব্যথার সমস্যা মাঝেমধ্যেই দেখা দিয়েছে। ২০১৮ সালে কাঁধ ও পিঠের তীব্র ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এমনকি গত বছরের নভেম্বরেও একই সমস্যার কারণে পাহাং রাজ্যে তার নির্ধারিত একটি সরকারি সফর বাতিল করতে হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্

1

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়

2

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী

3

স্বদেশী পোশাক পরে সমালোচনার মুখে মিস ইউনিভার্স কানাডার প্রতি

4

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: স্পেনকে এগিয়ে রাখছেন টনি ক্রুস, মেসির

5

দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন পাকিস্তানের সাবে

6

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃ

7

প্রীতি ম্যাচে লিসড ইউনাইটেডের কাছে লিভারপুলের হার

8

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে ট্রাম্প রাজি

9

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

10

হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রে

11

নিজের সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

12

পুশইনে ব্যর্থ বিএসএফ

13

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল

14

ক্রয়-বিক্রয়ে মধ্যস্থকারীর পারিশ্রমিক কে দেবে? ইসলাম যা বলে

15

সিয়ামের বিধ্বংসী রূপ ও 'রাক্ষস' সিনেমার উন্মাদনা

16

সিরাজগঞ্জের পানির পাম্পের পাইপে গ্যাস: তদন্তে প্রশাসন

17

হজরত শাহজালাল বিমানবন্দরে কুশ মাদকসহ ভারতীয় নাগরিক আটক, পালি

18

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ: সাবেক এসপি জহিরুলের

19

জন্মাষ্টমী: অশান্ত চিত্তে শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব ও

20