দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় হিলিতে কমেছে কাঁচামরিচের ঝাঁজ

০ শেয়ার
ভারত থেকে আমদানি শুরু হওয়ায় হিলিতে কমেছে কাঁচামরিচের ঝাঁজ
ছবি: সংগৃহীত

হিলি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং আমদানি করা কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর থেকেই দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে এর দাম উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।
  • শনিবার (৮ আগস্ট) দুপুরে হিলির বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, হিলির পাইকারি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে আমদানি করা কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
  • ব্যবসায়ীদের মতে, গত সপ্তাহের তুলনায় দেশি কাঁচামরিচের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কমেছে, যা সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর থেকেই দিনাজপুরের হিলির পাইকারি ও খুচরা বাজারে এর দাম উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে হিলির বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, হিলির পাইকারি বাজারে দেশি কাঁচামরিচ ১৩০ টাকা এবং হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে আমদানি করা কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, গত সপ্তাহের তুলনায় দেশি কাঁচামরিচের দাম কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কমেছে, যা সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এর আগে গত সপ্তাহে দেশি কাঁচামরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ায় তারা নিয়মিত আমদানি চালিয়ে যাচ্ছেন। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তিন দিনে ভারতের ২৪টি ট্রাকে মোট ১৭০ মেট্রিক টন কাঁচামরিচ এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত তা খালাসে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। ব্যবসায়ীদের আশা, ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকলে এবং সরকারের পক্ষ থেকে আমদানির সময়সীমা বাড়ানো হলে দেশের বাজারে দাম আরও নিয়ন্ত্রণে থাকবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চা অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

2

‘আমার ক্ষতিপূরণ লাগবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করুন’: সালমান মুক্তাদির

3

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা, সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

4

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন: জেনে নিন বিস্তারিত সময়সূচি

5

সর্বকালের সর্বোচ্চ আয়ের বায়োপিক এখন ‘মাইকেল জ্যাকসন’ সিনেমা

6

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

7

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

8

বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা

9

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির বিভিন্ন কর্মসূচি

10

সংরক্ষিত নারী আসন-২৩ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এলিজা জামান