দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে মেজাজ হারিয়ে সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

০ শেয়ার
আদালত চত্বরে মেজাজ হারিয়ে সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

মারধর ও ভাঙচুরের মামলায় আদালতে জামিন নিতে গিয়ে মেজাজ হারিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে আদালত চত্বরে দায়িত্ব পালনরত এক সাংবাদিককে ‘তুই-তুকারি’ ও অশ্রাব্য ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  •  ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ভিড়ের মাঝেই ঘটে গেল এক তুলকালাম কাণ্ড।
  • ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভাঙচুরের মামলায় জামিন নিতে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
  • পেশাগত দায়িত্ব পালনকালে গায়ে হাত দেওয়ার অভিযোগ এনে এক সাংবাদিককে ‘তুই-তুকারি’ সম্বোধন করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

 ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ভিড়ের মাঝেই ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভাঙচুরের মামলায় জামিন নিতে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পেশাগত দায়িত্ব পালনকালে গায়ে হাত দেওয়ার অভিযোগ এনে এক সাংবাদিককে ‘তুই-তুকারি’ সম্বোধন করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে, যার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আদালত প্রাঙ্গণে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ পরীমনি উপস্থিত অন্য সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন, "তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা!" এ সময় তাকে অত্যন্ত উত্তেজিত অবস্থায় সেই সাংবাদিকের উদ্দেশ্যে গালিগালাজ করতে দেখা যায়।

সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আদালতে পরীমনির জন্য স্বস্তির খবর আসে। এদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলাটিতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) তথ্যটি নিশ্চিত করে জানান, বুধবার (৪ নভেম্বর) আদালতে সময়মত উপস্থিত না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার স্বেচ্ছায় হাজির হয়ে আইনি প্রক্রিয়ায় সেই পরোয়ানা কাটাতে সক্ষম হন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি, তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে এই মারধর ও ভাঙচুরের মামলাটি দায়ের করেছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের

2

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-পুলিশ

3

ইতালির নতুন কোচ নিয়ে নাটকীয়তা: ফেভারিট মানচিনি হলেও দৌড়ে আছেন কন্তে ও থিয়াগো মোত্তা

4

মেসির জন্যই আর্জেন্টিনার ভক্ত পূর্ণিমা

5

যুক্তরাষ্ট্রকে ‘সভ্যতাহীন’ বলে কড়া জবাব ইরানের: ট্রাম্পের মন্তব্যে তীব্র উত্তাপ

6

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের নিরপরাধ দাবি

7

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প

8

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

9

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি: আমির পদে বহাল চরমোনাই পীর

10

৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট