জামালপুরের মেলান্দহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে একটি ড্রাম ট্রাক অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।...…
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।...…
নেত্রকোনার দুর্গাপুরে অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার দ্রুত বিচার ও সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ১৫ দিনের মধ্যে চার্জশিট এবং ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার চার দফা দাবি জানানো হয়েছে এই কর্মসূচি থেকে।...…
ময়মনসিংহের নান্দাইলে জুমার খুতবায় আলোচনা করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ কমিটি।...…
ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ ৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...…
নেত্রকোনার মদনে মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ টেস্ট শতভাগ মিলেছে। যুক্তিতর্ক চলাকালে বিচারকের কাছে সব সম্পত্তি লিখে দিয়ে মামলা থেকে অব্যাহতির আকুতি জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক। আগামী ১১ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে...…