|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি

নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‍্যাংকিংয়ে অনন্য এক ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি। ঠিক দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়ার পর এবার বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই তরুণী। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এই গৌরবময় অর্জন ধরা দিয়েছে ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে।

নতুন হালনাগাদে শ্রী চারানির ১৮ রেটিং পয়েন্ট বেড়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৮১৭-তে, যা টি-টোয়েন্টি বোলারদের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার মেগান শুটের দখলে, যার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০৬। চারানি ও শুট ছাড়াও নারী টি-টোয়েন্টিতে ৮০০ পয়েন্টের কোঠা ছুঁতে পেরেছেন কেবল ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন (৮০২)। এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের অন্যতম সদস্য চারানি ফাইনালে লংকানদের বিপক্ষে মাত্র ১৩ রানে ২ উইকেটসহ পুরো আসরে ৮ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছিলেন। এছাড়া র‍্যাংকিংয়ের অন্যান্য ক্যাটাগরিতেও ভারতীয়দের জয়জয়কার রয়েছে; ফাইনালে দারুণ ব্যাট করা স্মৃতি মান্দানা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ৫ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

1

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক

2

বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কার সব গেট খুলে দেও

3

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ

4

তথ্য গোপন ও প্রতারণা: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমান

5

ট্রাম্পকে মেলোনির কড়া জবাব

6

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

7

অন্যায়ের প্রতিবাদে নবীজির (সা.) শেখানো শিষ্টাচার ও ইসলামের

8

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত ক

9

পশ্চিমাদের জাহাজ জব্দের জবাবে কড়া হুশিয়ারি দিলেন পুতিন

10

মার্কিন পাহারায় হরমুজ প্রণালি পার হলো ৪০টি তেলবাহী জাহাজ

11

আন্তর্জাতিক ফুটবল থেকে ওচোয়ার অবসরের ঘোষণা

12

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শ

13

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেটের নতুন দাম জেনে নি

14

লেগানেসের বিপক্ষে প্রি-সিজন প্রীতি ম্যাচের সম্ভাব্য একাদশ ঘো

15

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

16

ইরান যুদ্ধের আপডেট: সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

17

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

18

ইরান সফরের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছিল পা

19

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

20