|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসি-রোনালদো লড়াই: টিকিটের দাম আকাশছোঁয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে। আর্জেন্টিনা ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে এমন সম্ভাবনার কথা ছড়ানোর পর থেকেই টিকিটের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে হতে যাওয়া সম্ভাব্য এই ম্যাচের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ৩,৯০০ ডলার থেকে শুরু। এছাড়া নিচের সারির আসনের টিকিট ৫,০০০ থেকে ১০,০০০ ডলারে বিক্রি হচ্ছে এবং প্রিমিয়াম ক্যাটাগরির আসনের দাম ১৩,০০০ ডলার ছাড়িয়ে গেছে। ম্যাচের পূর্ণ সূচি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চলতি বিশ্বকাপে মেসি ও রোনালদোউভয়ে ই দুর্দান্ত ফর্মে রয়েছেন। মেসি যেখানে প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ গোলখরা কাটিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের জায়গা মজবুত করেছেন, সেখানে রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন। তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করার বিরল কীর্তি স্থাপন করেছেন।

ফুটবল প্রেমীদের কাছে এই সম্ভাব্য ম্যাচটি আধুনিক ফুটবলের দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে টিকিটের এই লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে হাজার হাজার ভক্ত মাঠে গিয়ে এই মহারণ দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ফলে অনেক সমর্থক শেষ পর্যন্ত টেলিভিশনের পর্দাতেই এই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে বাধ্য হবেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

1

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

2

লোহিত সাগরে জাহাজের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প

3

প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল: অনন্যা পান্ডে

4

টানা বৃষ্টিতে বিপর্যস্ত নয়া পল্টন: বিএনপি কার্যালয়সহ ডুবেছে

5

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, প্র

6

নটস আউটলসে নতুন মুখ বিনুরা ফার্নান্দো, বিদায় জানালেন মোহাম্ম

7

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়া

8

বাদশাহর খরচে ১০০০ জনের ওমরাহ

9

মেসির বিদায়ের দিনে তিন কালের মেলবন্ধন

10

ম্যারাডোনার স্মৃতির পথে মেসি

11

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ যাত্রী ও ক্রু নিহত

12

জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

13

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ ও নাটোরের যেসব এলাকায়

14

দীর্ঘ ১০ বছরের পথচলা শেষে বিয়ের পিঁড়িতে ক্রিশ্চিয়ানো রোনালদো

15

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৮৩৯ জন

16

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

17

পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়, বর্ষামুখর দিনে মা হলেন প্

18

আ. লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে: ডা. জাহেদ

19

অবসর গুঞ্জন উড়িয়ে কেন ফের জাতীয় দলে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনা

20