|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিল বনাম হাইতি ম্যাচ প্রেডিকশন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় এই ম্যাচে স্বাভাবিকভাবেই স্পষ্ট ফেবারিট ব্রাজিল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস সংস্থা অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচটিতে জয়ের সম্ভাবনা ব্রাজিলের ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৮.৪ শতাংশ। ইতিহাস বলছে, বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা ব্রাজিলের জন্য খুবই অস্বাভাবিক। ১৯৭৮ সালের পর কোনো আসরেই প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি সেলেসাওদের।

র‍্যাঙ্কিং ও অতীত পরিসংখ্যানের মুখোমুখি দুই দল

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে বড় ব্যবধান। বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর হাইতি রয়েছে ৮৪তম স্থানে, অর্থাৎ দুই দলের মধ্যে র‍্যাঙ্কিং ব্যবধান ৭৮ ধাপ। অতীত পরিসংখ্যানও সম্পূর্ণভাবে ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে সেলেসাওরা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।

সুপার কম্পিউটারের চোখে নকআউট ও শিরোপার সমীকরণ

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে ব্রাজিল। অপটার পূর্বাভাসে গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা তাদের ৫২ শতাংশ। শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫.৪ শতাংশ। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা হাইতির সামনে এখন কঠিন সমীকরণ। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানিকৃত পাঙাশের ফিলের দাম বাড়ছে

1

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

2

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিতর্ক: সরকারের নি

3

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল: কিবল প্যালেস ও বোটানিক

4

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের

5

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে ম

6

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ ১৫ বছর পর মুখ

7

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

8

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: জুলাই সনদ বাস্তবায়

9

চালের ভোগ কড়ায় রেকর্ড সর্বনিম্ন ৩৭ শতাংশে নামল জাপানের খাদ্য

10

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

11

হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল

12

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

13

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

14

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

15

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবার মৃত্যুর

16

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ষায় পানিবন্দি স্কুল: শ্রেণিকক্ষে পান

17

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগপ্রবণ মেসি: ‘আমরা ইতিহাস লিখে ফেলে

18

সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের পেনাল্টি: সঠিক সিদ্ধান্ত না কি

19

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে

20