দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

০ শেয়ার
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিনিয়োগ, গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবনস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
  • এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
  • খুবই আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং উভয় দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবনস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

খুবই আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং উভয় দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকার কথা জানান এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার সুরক্ষায় বিরোধী দল এবং নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিরোধীদলীয় নেতা গ্রিন এনার্জি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সাক্ষাতের সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি হলেন যারা

2

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে টিকটক

3

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৩৫ হাজার টাকা

4

রাজনীতিতে কি যোগ দিচ্ছেন ককরোচ পার্টির নেতারা? যা বললেন শীর্ষ নেতারা

5

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও বিস্ফোরণ, আহত ১

6

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ, ব্যারেল ছাড়াল ৯২ ডলার

7

জ্বালানি তেলের ব্যবসায় কোনো একক কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে: জ্বালানি মন্ত্রী

8

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্রী

9

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

10

মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন