দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জামায়াতের

০ শেয়ার
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জামায়াতের

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় তার তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।

সংক্ষেপে মূল তথ্য
  • সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা জামায়াতে ইসলামীরসচিবালয়ের মতো একটি সরকারি নির্বাহী স্থানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার তীব্র সমালোচনা এবং এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিবাদ জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।
  • জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা।

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা জামায়াতে ইসলামীর

সচিবালয়ের মতো একটি সরকারি নির্বাহী স্থানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার তীব্র সমালোচনা এবং এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিবাদ জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।

জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ডে আমাদের জানা নাই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে আমি স্বৈরতন্ত্র।”

এ সময় তিনি বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, উপযুক্ত প্রার্থী দিতে না পারা বিএনপির রাজনৈতিক ‘দৈন্যতা’। তবে শেষ পর্যন্ত কর্নেল অলি আহমেদ একজন অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে দেশের সেবা করার জন্য প্রস্তুত আছেন বলে তিনি মন্তব্য করেন। এছাড়া অলি আহমদের এই মনোনয়নপত্রে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রস্তাবক এবং এনসিপির আব্দুল্লাহ আল আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন বলে তিনি জানান। সংসদ সদস্যরা যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তবে তাদের জোটের প্রার্থীই বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হামিদুর রহমান আযাদ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শিশু তাবাচ্ছুম হত্যায় আসামির মৃত্যুদণ্ড

2

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

3

ব্রাজিলের নকআউটের সমীকরণ

4

দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

5

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

6

নির্ধারিত দামে এলপিজি না পেলে কঠোর ব্যবস্থা

7

ইরান যুদ্ধ: রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

8

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়িত্ব নিয়ে বিশ্লেষকদের পূর্বাভাস ২০২৬-২৭

9

দীর্ঘদিন পর ডানা-গোথিয়া কাপে খেলার আমন্ত্রণ পেল বিকেএসপি

10

দেশে স্বর্ণের দাম কমলো