|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার একক কোনো উৎসের ওপর নির্ভর না করে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস অনুসন্ধানে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও দেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ উল্লেখ করেন, একটি নির্দিষ্ট জ্বালানি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বৈশ্বিক সংকট বা যুদ্ধাবস্থায় অর্থনীতিতে মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে। এই ঝুঁকি এড়াতেই জ্বালানি খাতে বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে ইতিমধ্যেই শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তরেও এর পরিধি বাড়ানো হবে। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীন ও জাপানের সঙ্গে আলোচনা চলছে। অর্থনৈতিক কূটনীতিকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের হয়রানি কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার আদলে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরার বড় সুযোগ হিসেবে দেখছে সরকার, যেখানে রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু জোরালোভাবে তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের জমি বরাদ্দের আবেদন নাকচ বাংলাদেশে

1

ইরানি হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে নজরদারি

2

স্পেনের বিপক্ষে ফাইনালে হাফটাইমে সতীর্থদের ওপর কেন ক্ষুব্ধ হ

3

লিগস কাপে মুখোমুখি টলুকা এফসি ও এলএএফসি: মাঠে উত্তাপ ছড়াচ্ছে

4

৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ

5

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

6

মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ অস্বীকার জামায়াত নেতার

7

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা ত

8

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্

9

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

10

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বা

11

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে

12

ল্যাব টেস্টে এআরআরআই অ্যালেক্সা ৩৫-কে পেছনে ফেলল ডিজেআই ওসমো

13

ম্যানচেস্টার সিটির কাছে রদ্রির জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তা

14

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

15

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা সভার সময় পরিবর্তন

16

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান

17

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: এক বছর পরও বিচার ও যথাযথ ক্ষতিপূরণ

18

আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পেলেন গ্র্যান্ড মুফতি

19

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

20