|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (এটলাস) মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এই জোরালো অভিমত ব্যক্ত করেন।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এটলাসের এই প্রথম মন্ত্রীপর্যায়ের সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ অংশগ্রহণ করেছে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি নিয়ে বৈশ্বিক আলোচনা ও উদ্যোগ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সবসময় গভীর দায়িত্ববোধ ও অঙ্গীকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে উন্নত পারমাণবিক প্রযুক্তির উদীয়মান ব্যবহার বাংলাদেশের মতো দেশের জন্য নতুন সম্ভাবনার এক বিরাট দ্বার উন্মোচন করছে।

বর্তমান বিশ্ব নানা ধরনের অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু সংকট, জ্বালানি নিরাপত্তা এবং ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে কার্বন নিঃসরণ কমিয়ে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে পারমাণবিক শক্তির ভূমিকা দিন দিন অত্যন্ত অপরিহার্য হয়ে উঠছে। উন্নত পারমাণবিক প্রযুক্তি এবং স্মল মডিউলার রিয়্যাক্টর বা এসএমআর (SMR) ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে দারুণ ভূমিকা রাখতে পারে। কম-কার্বন বিদ্যুতের এই নির্ভরযোগ্য উৎসগুলো দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সরাসরি অবদান রাখতে সক্ষম। প্যারিস চুক্তির গ্লোবাল স্টকটেকের ফলাফলে পারমাণবিক শক্তিকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে বাংলাদেশ স্বাগত জানায় এবং ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক পারমাণবিক সক্ষমতা তিনগুণ করার উদ্যোগেও সমর্থন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের জ্বালানি খাতের বাস্তবতা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ এবং সীমিত নিজস্ব জ্বালানি সম্পদের দেশ হিসেবে বাংলাদেশকে একই সঙ্গে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করার কঠিন চ্যালেঞ্জ পার করতে হচ্ছে। এ কারণেই দেশের জ্বালানি উৎসে বৈচিত্র্য আনা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ সময় দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফিজিক্যাল স্টার্ট-আপের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পারমাণবিক শক্তি পরিবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের পর্যায়ে প্রবেশ করেছে। রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা দেশের পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানির ঐতিহাসিক অগ্রযাত্রার প্রতীক।

তবে পারমাণবিক শক্তির অপার সম্ভাবনার পাশাপাশি এর সঙ্গে যুক্ত দায়িত্ব ও দায়বদ্ধতার বিষয়েও দেশ সম্পূর্ণ সচেতন বলে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, উদ্ভাবনী রিয়্যাক্টর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ মানের নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক। ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ উন্নত এসএমআর প্রযুক্তির সময়োপযোগী ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রযুক্তি, নীতিমালা, নিয়ন্ত্রক কাঠামো, নিরাপত্তা এবং সক্ষমতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়ে তিনি জানান যে, সিভিল নিউক্লিয়ার মেরিটাইম শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে বাংলাদেশ আইএইএর এটলাস উদ্যোগের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা বজায় রাখতে সম্পূর্ণ আগ্রহী। আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর খোঁজে ফুলবাড়ীতে চীনা নাগরিক

1

মহাসড়কে রান্নার সিলিন্ডারে চলছে সিএনজি অটোরিকশা, বড় দুর্ঘটনা

2

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

3

ডারউইনে ইতিহাস: অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট জয় বাংলা

4

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে:

5

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, নেওয়া হলো নতুন সিদ্ধ

6

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪, নিখোঁজ ৫০ হা

7

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ও বাস্তবায়ন

8

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক

9

অপরাধ ও নিরাপত্তা ঝুঁকিতে পৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তর

10

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

11

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

12

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্

13

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভাল

14

চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায

15

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

16

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে ইতিহাস গড়ছেন আ

17

মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: বৃদ্ধের ৫ বছরের কারাদণ

18

মার্ভেল স্টুডিওর নতুন ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট তালিকা প্রকাশ

19

রণসজ্জায় সংযুক্ত আরব আমিরাত: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব

20