দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০ শেয়ার
মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। এ সময় মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চাওয়া হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা ও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরও একটি নতুন শিল্পপার্ক স্থাপনে জাপানি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
  • মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা ও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগের পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরও একটি নতুন শিল্পপার্ক স্থাপনে জাপানি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানোর ওপর জোর দিয়ে জানান, নতুন শিল্পপার্কের জন্য জাপান আগ্রহী হলে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

বৈঠকে দুই দেশের অবকাঠামোগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বহুল প্রতীক্ষিত উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা এমআরটি (MRT) প্রকল্পের অগ্রগতি বিশেষভাবে স্থান পায়।

উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। অন্যদিকে, জাপানি প্রতিনিধিদলে দেশটির বিশেষ উপদেষ্টার পাশাপাশি ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হিজবুল্লাহর রকেট হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত: হাইফায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট

2

৬৪ এমপি পেরিস্কোপ লেন্স ও বড় সেন্সরসহ আসছে ভিভোর নতুন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ

3

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা

4

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানোর সময় জানালেন মন্ত্রী

5

সারা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২

6

বাড়ছে না জ্বালানি তেলের দাম: গুজব না ছড়াতে তথ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

7

দলবদলের বাজারে চমক: রিয়াল মাদ্রিদের লক্ষ্য রদ্রি, লিভারপুলের এগিয়ে থাকা বারকোলা ডিলে

8

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার দেখানো হলো

9

এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে প্রথম

10

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫৬ লাখ রুপি!