|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

দেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে, ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তার নিজ গ্রাম পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। পরিবারের সিদ্ধান্ত ও পরিস্থিতি বিবেচনায় তাকে জাতীয় সংসদের নির্ধারিত স্থানেই সমাহিত করা হবে।

প্রসঙ্গত, ৯৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন অনবদ্য ভূমিকা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব বৈঠকে না ওঠার কারণ ব্যাখ্যা

1

বিশ্বকাপ ফাইনালে মেসির বিদায়ে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

2

আ.লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না : সারজিস আলম

3

রাজশাহীতে দুই হোটেলে বোমা হামলা, ৩ পুলিশ আহত

4

ব্রাজিল বনাম জাপান: নকআউটের মহাযুদ্ধে কার রণকৌশল সফল হবে?

5

কারাগারে অভিনেতা জাহের আলভী

6

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার

7

রাশিয়ায় বিস্ফোরণে নিহত যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

8

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

9

ইবোলা প্রাদুর্ভাবে আফ্রিকার অর্থনীতিতে ৩.৬ বিলিয়ন ডলার ক্ষত

10

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন

11

শাকিবকে নিয়ে মিষ্টির নতুন বিতর্ক

12

শহীদ পরিবারকে ১ কোটি টাকা সহায়তাসহ সরকারের কাছে ৩ দফা দাবি জ

13

মুঠোফোনে ঋণের ভয়ংকর ফাঁদ

14

বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া

15

মধ্যপ্রাচ্য সংকটে অস্থির বিশ্ববাজার: একদিনেই স্বর্ণের দাম বা

16

ছাত্রশিবির নেতা জিসান অচেতন অবস্থায় উদ্ধার

17

আদ্-দ্বীনের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

18

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারে বিশেষ উদ্য

19

মহাসড়কে রান্নার সিলিন্ডারে চলছে সিএনজি অটোরিকশা, বড় দুর্ঘটনা

20