দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

০ শেয়ার
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়শা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়ে বিএফআইইউর কাছে চিঠি পাঠিয়েছে দুদক।

সংক্ষেপে মূল তথ্য
  • অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা একটি চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো হয়েছে।
  • দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এই তথ্য চাওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা একটি চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এই তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর কাছে পাঠানো চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসের বিস্তারিত তথ্য এবং সাম্প্রতিক লেনদেনের রেকর্ড তলব করা হয়েছে।

পাশাপাশি অনুসন্ধানে তার বৈদেশিক বিনিয়োগ ও অর্থপাচারের বিষয়গুলোও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার (এফআইইউ) সহায়তা চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন নিয়োগ, পদোন্নতি, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া ও উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতি দমন কমিশন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

2

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলার গুঞ্জন,

3

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেও অনিশ্চিত নাহিদ রানা, ফিরবেন কবে?

4

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের পেছনে ধাক্কা: মা-ছেলে ও চালকসহ নিহত ৩, আহত ২

5

শেখ মুজিবকে হত্যার আগের সেই উত্তাল সপ্তাহগুলোতে বাংলাদেশে যা ঘটেছিল

6

এসএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার কমা কি শিক্ষা ব্যবস্থার বড় সতর্কবার্তা?

7

চট্টগ্রামে ফুটপাত দখল করে মেডিকেল সেন্টার হাসপাতালের র‍্যাম্প নির্মাণ

8

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

9

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই

10

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক