|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের ৪ হাজার ৯১৫ দিন পর করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর আরও চার সপ্তাহ সময় নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ঠিক করে দেন। শুনানিকালে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য না করার জন্য চিফ প্রসিকিউটরকে সতর্কও করেছেন আদালত।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগ অবকাশকালীন ছুটিতে থাকবে। ছুটি শেষে আদালত খোলার পর তারও চার সপ্তাহ পরে এই আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দায়ের করা আপিলে মাওলানা আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দণ্ড স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের বিচারে এটিই ছিল প্রথম কোনো রায়। পরবর্তীতে দীর্ঘকাল পলাতক থাকার পর রাষ্ট্রপতির কাছে সাজা স্থগিতের আবেদনের প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে কেনাকাটায় অদৃশ্য ঝুঁকি: সাইবার জালিয়াতি থেকে বাঁচতে

1

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

2

মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায়ে সাক্ষী মেহজাবীন: ‘স্

3

বায়ার্ন মিউনিখ বনাম জেজু ইউনাইটেড প্রীতি ম্যাচে প্রথমার্ধে

4

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিন

5

সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

6

গাজীপুরে কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

7

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বৈদ্যুতিক উপকে

8

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’

9

ঢাকার সিনেমায় মধুমিতা সরকার: ‘গুলশানের চামেলি’তে যৌনকর্মীর ভ

10

২০২৭ সালে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যে শহরগুলো

11

ইউ-ভিসার লোভে সাজানো ডাকাতি: যুক্তরাষ্ট্রে ১১ অভিবাসীর চাঞ্চ

12

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপা

13

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতেন চীন-রাশিয়া-তুরস্ক: ট্রাম্পের দাবি

14

লংচ্যাম্পসের খুদে ফুটবলারদের জন্য নেইমারের চমকপ্রদ ভিডিও বার

15

মার্ভেল স্টুডিওর নতুন ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট তালিকা প্রকাশ

16

খিলক্ষেত ও মুগদা থানার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সু

17

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন হালান্ড ও নরওয়ে ফুটবল দল

18

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের

19

খাল খননে অনিয়ম-অব্যবস্থাপনা: স্বপ্নের প্রকল্পেও অর্থ লোপাট ও

20