|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন শতভাগ পর্যন্ত বাড়ছে, ওআরওপি ২০৩০ সালে

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনের পরিমাণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া প্রবীণ ব্যক্তিদের আর্থিক স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সবার ক্ষেত্রে বৃদ্ধির হার এক নয়; বরং বৈষম্য কমাতে কম পেনশনধারীদের বৃদ্ধির হার বেশি এবং বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে তা তুলনামূলক কম রাখা হয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নিট পেনশনের ওপর ভিত্তি করে মোট পাঁচটি স্তরে এই বৃদ্ধি কার্যকর হবে। এর মধ্যে ৯ হাজার টাকা বা তার কম পেনশন পান এমন ব্যক্তিদের পেনশন সরাসরি ১০০ শতাংশ (দ্বিগুণ) বৃদ্ধি পাবে। এছাড়া ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনধারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে নিট পেনশন বাড়বে। উদাহরণস্বরূপ, কেউ বর্তমানে ৯ হাজার টাকা নিট পেনশন পেলে তা বেড়ে ১৮ হাজার টাকা হবে এবং ২০ হাজার টাকা পেনশন পেলে তা বেড়ে হবে ৩৫ হাজার টাকা।

এদিকে সরকারের অন্যতম বহুল আলোচিত নির্বাচনি প্রতিশ্রুতি ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (OROP) অবিলম্বে পুরোপুরি কার্যকর হচ্ছে না। একই পদ বা গ্রেড থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া ব্যক্তিদের পেনশনের বৈষম্য দূর করার লক্ষ্যে এই ব্যবস্থা চালুর কথা থাকলেও বিপুল আর্থিক সংশ্লেষ এবং ২০১৯ সালের আগের অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে এটি একবারে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সামরিক ও বেসামরিক উভয় খাতের জন্য এই ব্যবস্থা অত্যন্ত জরুরি হলেও সার্বিক প্রস্তুতি ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে ২০৩০ সালের মধ্যে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দাম কমলো

1

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

2

ঢাকা মেডিকেলে রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থ

3

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করল অর্

4

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন শাহাদাত

5

ভারত বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে

6

জমি নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

7

জিম্বাবুয়ে দলে ফিরে কী বললেন সিকান্দার রাজা?

8

পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি

9

কার্যক্রম গুটিয়ে নিচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমার্ট: সিইওকে

10

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন ত

11

বক্স অফিসে জমে উঠেছে ‘ককটেল ২’

12

মেক্সিকোতে শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্প, বিশ্বজুড়ে বাড়ছে ক

13

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

14

মোদি-শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য: অজিত ডোভাল

15

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল: বর্তমান র‍্যাঙ্কিং, স্কোয়াড ও ২

16

বিশ্ববাজারে ডলারের দামে ওঠানামা: জ্যাকসন হোল সম্মেলনের অপেক্

17

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

18

বাণিজ্যিক পোলট্রি খামারে দ্রুত বাড়ছে ক্যাম্পাইলোব্যাক্টার ব্

19

হরমুজ প্রণালিতে ট্রাম্পের মাশুল আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুত

20