দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতারের খবর

০ শেয়ার
পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ ও ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতারের খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

সংক্ষেপে মূল তথ্য
  • ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
  • স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বসতিস্থাপনকারীরা এই হামলা চালিয়েছে এবং এর ফলে মসজিদটির একাংশে ক্ষতি হয়েছে।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদে আগুন জ্বলতে দেখা গেলেও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বসতিস্থাপনকারীরা এই হামলা চালিয়েছে এবং এর ফলে মসজিদটির একাংশে ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদে আগুন জ্বলতে দেখা গেলেও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার পাশাপাশি পশ্চিম তীরজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন, বেথলেহেম ও তুলকারেমসহ বিভিন্ন এলাকা থেকে এই আটক অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর থেকেই পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান, চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ এবং ধরপাকড় ও হয়রানির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে ইসরাইল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

Algeria vs Austria FIFA World Cup 2026 Match Preview & Lineup

2

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

3

ওয়াশরুমে ফোন ব্যবহার ও কথা বলা কি উচিত? স্বাস্থ্যঝুঁকি ও ধর্মীয় বিধান যা বলছে

4

ইমেশা দুলানির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়

5

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? নেপথ্য সমীকরণ

6

বিএনপিকে ‘সন্ত্রাসের রাজনীতি’ বন্ধের আহ্বান সাদিক কায়েমের

7

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

8

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেওয়ার অভিযোগে মামলা

9

৬ দিনে দুই ফিফটি মোসাদ্দেকের, লিটনের রেকর্ড

10

অতিরিক্ত হল ফি কমানোর দাবিতে উত্তাল সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস