|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদিকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত ওই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশের মূল নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করেছে দখলদার বাহিনী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইডিএফ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি। সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান সংঘাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। আইডিএফের ভাষ্যমতে, রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার প্রক্রিয়ার সঙ্গেও আল-কাদি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান, সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে ইসরাইলি সেনাবাহিনী। সেনাসদস্য ও বেসামরিক নাগরিকদের প্রতি তার তৈরি হওয়া ‘তাৎক্ষণিক হুমকি’ নিরসন করতেই এই লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: খণ্ডবিখণ্ড মেয়ের বিচার

1

২৯ ফেব্রুয়ারির তোরেস, ১৯ জুলাইয়ের নায়ক: স্পেনের বিশ্বকাপ

2

৬৪ এমপি পেরিস্কোপ লেন্স ও বড় সেন্সরসহ আসছে ভিভোর নতুন কমপ্যা

3

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে

4

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইন

5

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

6

নরওয়ের বিপক্ষে নেইমার কি একাদশে? কী বললেন আনচেলত্তি?

7

কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

8

রাজা সেনের প্রয়াণ: বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল, স্মৃতিচারণায়

9

পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন

10

স্টিভেন স্মিথের নটআউট সিদ্ধান্ত: ডিআরএসের স্নিকোমিটার প্রযুক

11

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

12

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের

13

গণভোটের রায় ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের

14

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

15

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে গোলাগুলি: ৪

17

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

18

রোমে আটকা পড়া ১৭৪ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছাল বিমান ফ্লাইট

19

দেশে প্রথমবারের মতো শুরু হলো নৌযান শুমারি ২০২৬

20