|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রী ফিরোজা খাতুনসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেনবিল্লাল  হোসেন ও আলমগীর হোসেন (পলাতক)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফারুক হোসেন ও মাসুদ রানা নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে মুকুল মল্লিকের সাথে তার স্ত্রী ফিরোজা খাতুনের বিরোধ হয়। সেই রাতেই মুকুল নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন। তবে রায়ের প্রতিক্রিয়ায় নিহত মুকুলের বাবা আব্দুর রশিদ বিশ্বাস চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি এই রায়ে খুশি নই। আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চেয়েছিলাম। এই রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করবো।”

আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার মূল আসামিরা দোষী সাব্যস্ত হলেও নিহতের পরিবারের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় বিষয়টি এখন উচ্চ আদালতের দিকে গড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হাসপাতালে রোগীর মাকে ধর্ষণ, তদন্ত কমিটি

1

কৃষকদের দিল্লি অভিযান ও ককরোচ পার্টির তীব্র আন্দোলনের মুখে ন

2

জলাবদ্ধতায় জনদুর্ভোগ: জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধ

3

গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদ

4

ফিফা বিশ্বকাপ ২০২৬: ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফার ইন

5

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানম

6

রেনশোর ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বড় রান

7

৭ দিনে মিলবে লাইসেন্স, কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টায়

8

জাতিসংঘে শামা ওবায়েদ: গণতান্ত্রিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার

9

চ্যাটজিপিটির সাথে গল্প করছেন? সাবধান! যে ৫টি তথ্য দিলে পড়তে

10

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মে

11

মিরাজকে ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

12

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

13

ই-হেলথ কার্ড ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্য খাতে প্

14

ফিফা প্রধান ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দে

15

বিশ্বকাপের নকআউটে সুখবর: চোট কাটিয়ে পুরোপুরি ফিট স্পেনের লাম

16

শোক বনাম উল্লাস: খামেনির মৃত্যুতে দ্বিধাবিভক্ত ইরান ও জনমনে

17

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

18

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

19

Türkiye vs Paraguay Prediction: ২০২৬ বিশ্বকাপে তুরস্ক ও প্যা

20