|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইডিআরএর উদ্যোগে ৭ বিমা কোম্পানির ১৪ কোটি টাকার বেশি দাবি পরিশোধ

পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতের প্রতি জনগণের হারিয়ে যাওয়া আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৭টি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়।

অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। এ সময় তিনি বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে এবং পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, দাবির টাকা পরিশোধ করা ৭টি বিমা কোম্পানির মধ্যে রয়েছে—

  • বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা।

  • ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৫২৮ জন গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা।

  • গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা।

  • হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা।

  • পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ هزار ৮৫৩ টাকা।

  • প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা।

  • সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইডিআরএ-র এই ধরনের কঠোর নজরদারি ও সময়মতো দাবি পরিশোধের প্রক্রিয়া গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুরো বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন নারী

1

শেখ মুজিবকে হত্যার আগের সেই উত্তাল সপ্তাহগুলোতে বাংলাদেশে যা

2

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

3

ইউনেসকো ঢাকা অফিসে চাকরি

4

Scotland vs Morocco Prediction: ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ড ও

5

খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

6

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্

7

লুইস ফাররাখানের স্ত্রী ও নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা

8

ইতিহাস গড়ল স্কাইরুট: ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্

9

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে প্রভাব নেই

10

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু

11

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বিতর্ক: সরকারের নি

12

খলনায়ক ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি, কারণ ৩টি

13

তরুণ ভোটারদের টানতে হঠাৎ কেন ইনস্টাগ্রাম রিল বানাচ্ছেন নরেন্

14

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ করল

15

দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নি

16

কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়ায় প্রীতি

17

কামিল মিশারার ক্রিকেট ক্যারিয়ার: পরিসংখ্যান ও আন্তর্জাতিক অভ

18

আজকের মুদ্রার রেট ৩০ জুলাই ২০২৬: টাকার বিপরীতে বিভিন্ন মুদ্র

19

বিশ্বকাপের টিকিট নিয়ে ফের বিতর্কে ফিফা: রিসেল প্ল্যাটফর্মে অ

20