দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট প্রতি ভরির নতুন মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

০ শেয়ার
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট প্রতি ভরির নতুন মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল
ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

সংক্ষেপে মূল তথ্য
  • স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
  • বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
  • নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য গ্রেডের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য গ্রেডের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এর আগে গত ২১ জুলাইও স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৫ দফা দাম বৃদ্ধি এবং ৪৭ দফা কমানোর ঘটনা ঘটেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’!

2

বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় নুসরাত ভারুচা, হাসপাতালে ভর্তি

3

মসজিদের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব

4

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে বন্ধ রয়েছে ট্রেন চলাচল

5

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

6

৪ দিনে ‘জেলর ২’-এর আয় ৪২৪ কোটি টাকা

7

মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে ইন্টার মিয়ামির জয়

8

এইচএসসিতে সোয়া ৬ লাখের বেশি অকৃতকার্য

9

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা হতে পারে: মুখ্য সচিব

10

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত