দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
আপডেট: Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

০ শেয়ার
সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

সুকুক বন্ডে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ বাড়াতে ১০ শতাংশ বরাদ্দ কেবল ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত করেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য 'সুকুক'-এ সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সুগম করতে নতুন বরাদ্দ নীতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
  • এখন থেকে সরকার ইস্যুকৃত যেকোনো সুকুক বন্ডের মোট পরিমাণের ১০ শতাংশ শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
  • সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে।

ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য 'সুকুক'-এ সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সুগম করতে নতুন বরাদ্দ নীতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার ইস্যুকৃত যেকোনো সুকুক বন্ডের মোট পরিমাণের ১০ শতাংশ শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সুকুকের ৫০ শতাংশ বরাদ্দ থাকবে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির জন্য। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি শাখা ও উইন্ডোজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ শতাংশ। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন,প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, আমানত বিমা ও মিউচুয়াল ফান্ডের জন্য। এর আগে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট বরাদ্দ ছিল না, বরং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একই কোটায় ১৫ শতাংশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হতো।

সুকুক হলো ইসলামি শরিয়াহভিত্তিক একটি বিনিয়োগ মাধ্যম, যেখানে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক বিনিয়োগের সুযোগ রয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য সরকার এই বন্ড ইস্যু করে থাকে। ব্যাংকের আমানতের বিকল্প এবং শরিয়াহসম্মত বিনিয়োগ হিসেবে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতার চাপ কমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুকুকে বিনিয়োগ করার সুযোগ ও নিশ্চয়তা অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বরাদ্দের পরিমাণ চূড়ান্তভাবে নির্ভর করবে মোট আবেদন এবং ইস্যুকৃত সুকুকের শর্তাবলির ওপর।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে চীন

2

মারা গেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পূর্ণ অর্থহীন

4

শুদ্ধতার মধ্যে আমরা লালন চর্চা করি’

5

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

6

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস: লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি

7

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বৃদ্ধি: নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

8

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

10

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ