লগি-বইঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করার পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক গুঁড়িয়ে দেন।...…
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।...…
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যক্ষ ইন্ধনে গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নাশকতার নেপথ্যে চার মাস্টারমাইন্ডসহ ২৩ প্রভাবশালী নেতাকে গোয়েন্দা প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে বিজিবি মোতায়েন ও কড়া সতর্কতা নেওয়া হয়েছে...…
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণে এপিসি প্রস্তুত রাখা এবং ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।...…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পারস্পরিক বদলি করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।...…
গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক পরিবর্তন করে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।...…