দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্রন বরখাস্ত

০ শেয়ার
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্রন বরখাস্ত

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেওয়াল টপকে এক বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির দেয়াল টপকে পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
  • শনিবার (১৮ জুলাই) কারা অধিদপ্তরের পক্ষ থেকে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
  • বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মেট্রন এবং চারজন নারী কারারক্ষী রয়েছেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির দেয়াল টপকে পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কারা অধিদপ্তরের পক্ষ থেকে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মেট্রন এবং চারজন নারী কারারক্ষী রয়েছেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। কারা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে দায়িত্বে চরম গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।

কারাসূত্র অনুযায়ী, তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রিম্পা গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কারাগারের নিরাপত্তা বেষ্টনী ও দেওয়াল টপকে পালিয়ে যায়। কারা নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও বৃহস্পতিবার রাতে সেই নিয়ম মানা হয়নি। এই সুযোগ কাজে লাগিয়েই ওই বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কারা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং ঘটনার পরদিন গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। কারাগারের নিরাপত্তা বলয় ভেঙে বন্দি পালানোর এই ঘটনাটি সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত

2

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

3

আগামী দুই বছরে স্বর্ণের দাম গড়তে পারে নতুন রেকর্ড

4

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

5

এনজো ফার্নান্দেজকে নিয়ে ম্যানচেস্টার সিটির নজর, বিকল্প ভাবছে চেলসি

6

ইমরান খানের কারাবাস ও সুচিকিৎসার দাবিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমিমা

7

আদ্-দ্বীনের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ

8

সোমাল দিনুশা ও পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাটে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে নতুন আশার আলো

9

স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে আনন্দের জোয়ার, গাজায় বাঁধভাঙা উল্লাস

10

গাজীপুরে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিজিবি সদস্য ও দুই সাংবাদিক আহত