দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে মৃত্যু: সচেতনতা ও টিকাদানের তাগিদ

০ শেয়ার
বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে মৃত্যু: সচেতনতা ও টিকাদানের তাগিদ

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে একজন মারা যাচ্ছেন। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে লিভার কেয়ার সোসাইটির সমাবেশে এ তথ্য জানানো হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসজনিত জটিলতায় মারা যাচ্ছেন এবং বছরে এ রোগে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৩ লাখ মানুষ।
  • বাংলাদেশেও প্রতিবছর হেপাটাইটিস বা ভাইরোলজিক্যাল লিভার জটিলতায় প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়।
  • এর মধ্যে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই জানেন না যে তাঁদের শরীরে এই ভাইরাস রয়েছে।

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসজনিত জটিলতায় মারা যাচ্ছেন এবং বছরে এ রোগে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৩ লাখ মানুষ। বাংলাদেশেও প্রতিবছর হেপাটাইটিস বা ভাইরোলজিক্যাল লিভার জটিলতায় প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই জানেন না যে তাঁদের শরীরে এই ভাইরাস রয়েছে। তবে সময়মতো পরীক্ষা, টিকাদান ও সচেতনতা বাড়ানো গেলে এই রোগজনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস ও লিভার কেয়ার সোসাইটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সুধী সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক হেপাটাইটিস আক্রান্ত রোগী, তাঁদের পরিবারের সদস্য, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ২৯ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাস নিয়ে বেঁচে আছেন। উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরে সুপ্ত থাকা এই ভাইরাস একসময় লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের রূপ নেয়। বিশ্বব্যাপী লিভার ক্যানসারে প্রতি তিনজন মৃত্যুর মধ্যে দুজনের পেছনেই হেপাটাইটিস বি বা সি ভাইরাস দায়ী।

লিভার কেয়ার সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ একরাম হোসেন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক তারেক শামস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হেপাটাইটিস নির্মূলে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধিতে লিভার কেয়ার সোসাইটির এই ধরনের কার্যক্রম প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শরীরে দৃশ্যমান উপসর্গ না থাকলেও হেপাটাইটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত স্ক্রিনিং বা পরীক্ষা করানো উচিত। সময়মতো টিকা গ্রহণ, বৈজ্ঞানিক চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এ রোগে মৃত্যুর হার অনেкаংশে নামিয়ে আনা সম্ভব। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি এবং জনসচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রায়পুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

2

ভোলায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধর: আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

3

আন্তর্জাতিক পরিবেশক সনি পিকচার্স, প্রকাশ পেল রামায়ণ সিনেমার বিশাল বাজেট ও মুক্তির তারিখ

4

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

5

সড়ক নিরাপত্তায় বিশেষায়িত পুলিশ বিভাগ প্রয়োজন: সড়ক পরিবহনমন্ত্রী

6

নেপালে ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

7

অনলাইনে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স করার সহজ উপায় ও ফি

8

বোকার মুখোমুখি হওয়ার আগে ভাস্কো মিডফিল্ডারের বিস্ফোরক মন্তব্য

9

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

10

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির