দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

০ শেয়ার
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহণের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাড়ি দুটির বেশির ভাগ পুড়ে গেলেও যাত্রী ও চালক-হেলপাররা নিরাপদ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে এবং এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
  • আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়া হয়।
  • আগুনে গাড়ি দুটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে এবং এশিয়ান হাইওয়ের মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ি দুটির বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা খড়বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) বৃহস্পতিবার ভোরের দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে থামানো হলে ট্রাকটির চালক ও হেলপার ভেতরে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে ঘুম থেকে ডেকে তোলেন এবং কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান। এ সময় ট্রাকচালক গাড়িটি রক্ষায় প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি; তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা জানান, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে; ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানোর পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

2

নতুন সপ্তাহের অর্থনৈতিক সূচক: শেয়ারবাজার, ডলার, সুদ ও সোনার বাজার দর

3

৬৭৮ কোটি টাকার চোরাচালান ও মানিলন্ডারিং মামলা

4

কৃষ্ণ তুলসী থেকে ‘নাগিন’, বলিউডে মৌনী রায়ের দীর্ঘ পথচলা

5

স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হচ্ছেন মেসি

6

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে চীন

7

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্য

8

ইসলামের দৃষ্টিতে ‘সুখ’: ভোগবাদের মোহ ছাড়িয়ে হৃদয়ের প্রশান্তি খোঁজার উপায়

9

তাহসিফ হত্যায় পিবিআইয়ের তদন্ত: 'ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ' তথ্য মানছেন না বাবা

10

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন: জেনে নিন বিস্তারিত সময়সূচি